আমাদের পরিচিতি
মানবতার কল্যাণে নিবেদিত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান ইউসিএফ
ইউনাইটেড সিটিজেনস ফোরাম (ইউসিএফ): সেবার অঙ্গীকার, আস্থার প্রতীক
একটি সম্পূর্ণ অলাভজনক, অরাজনৈতিক এবং জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। আমাদের মূল লক্ষ্য হলো সমাজ থেকে দারিদ্র্য বিমোচন, দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয় সাধন এবং অসহায় মানুষের মুখে স্থায়ী হাসি ফোটানো। আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় একটি ইনসাফভিত্তিক ও মানবিক সমাজ গঠন সম্ভব। আপনার আমানত, আমাদের দায়িত্ব।
২০২০ সালে পথশিশুদের শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থান ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে একটি স্থায়ী সমাধানের লক্ষ্য নিয়ে পথশিশু আশ্রয় কেন্দ্র (Street Child Shelter Center) হিসেবে আমাদের এই মানবিক যাত্রার সূচনা হয়। পরবর্তীতে কাজের পরিধি ব্যাপকভাবে প্রসারিত হওয়ায় সংগঠনের নাম পরিবর্তন করে রাখা হয় ইউনাইটেড সিটিজেনস ফোরাম (ইউসিএফ)।
(United Citizens Forum (UCF)
বর্তমানে দেশের প্রতিটি প্রান্তে সুবিধাবঞ্চিত মানুষের কাছে সেবা পৌঁছে দিতে আমাদের বহুমুখী শাখাগুলো কাজ করে যাচ্ছে:
ইউসিএফ চিলড্রেন: পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও স্থায়ী পুনর্বাসন।
ইউসিএফ এডুকেশন: ঝরে পড়া ও অসহায় শিশুদের জন্য আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে গুণগত শিক্ষা এবং কারিগরি দক্ষতা নিশ্চিতকরণ।
ইউসিএফ হেলথ: জরুরি চিকিৎসা সেবা, স্বাস্থ্য সচেতনতা এবং বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্যসেবা প্রদান।
ইউসিএফ উইমেন: অবহেলিত নারীদের কারিগরি প্রশিক্ষণ ও আত্মনির্ভরশীল করে তোলার মাধ্যমে নারী ক্ষমতায়ন।
ইউসিএফ ইউথ: তরুণদের দক্ষতা উন্নয়ন, মেধা বিকাশ এবং সমাজসেবামূলক কাজে তরুণ সমাজকে উদ্বুদ্ধকরণ।
ইউসিএফ রিলিফ: যেকোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত খাদ্য, বস্ত্র ও জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া।
ইউসিএফ এইড: অসহায়, অসুস্থ ও দরিদ্র মানুষের যেকোনো জরুরি মানবিক সহায়তায় সরাসরি পাশে দাঁড়ানো।
ইউসিএফ রাইটস: সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের আইনি অধিকার রক্ষা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিতে কাজ করা।
আমাদের লক্ষ্য (Mission)
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, তাদের মৌলিক চাহিদা নিশ্চিতকরণ এবং কারিগরি ও নৈতিক শিক্ষার মাধ্যমে প্রতিটি মানুষকে আত্মনির্ভরশীল ও সম্মানজনক নাগরিক হিসেবে গড়ে তোলা।
আমাদের উদ্দেশ্য (Vision)
একটি ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠন করা, যেখানে সমাজের অবহেলিত ও পথশিশুরা স্থায়ী সমাধান পাবে এবং প্রতিটি মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে জীবনযাপন করতে পারবে।
১৫+
উপকৃত পরিবার
৫০০+
দেশব্যাপী ভলান্টিয়ার্স
৬৪
জেলায় কার্যক্রম
আমাদের লক্ষ্য (Mission)
সমাজ থেকে দারিদ্র্য দূরীকরণ, শিক্ষার প্রসার এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে একটি আত্মনির্ভরশীল সমাজ গঠন করা।
-
সমাজ থেকে দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি।
-
সর্বস্তরে শিক্ষার প্রসার এবং সচেতনতা বৃদ্ধি।
-
অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
-
একটি আত্মনির্ভরশীল ও দক্ষ মানবসম্পদ গঠন করা।
আমাদের উদ্দেশ্য (Vision)
এমন একটি কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা করা যেখানে প্রতিটি মানুষ তার মৌলিক অধিকার নিয়ে সম্মানের সাথে বেঁচে থাকতে পারে।
-
এমন একটি কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা করা যেখানে বৈষম্য থাকবে না।
-
প্রতিটি মানুষ তার মৌলিক অধিকার নিয়ে সম্মানের সাথে বেঁচে থাকতে পারে।
-
নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি আদর্শ সমাজ গঠন।