সেবক ফোর্স (Shebok Force)
ইউনাইটেড সিটিজেন ফোরাম (UCF)-এর একটি নিবেদিতপ্রাণ সেচ্ছাসেবক উইং
আমাদের পরিচয়সেবক ফোর্স হলো ইউনাইটেড সিটিজেন ফোরামের সেই সাহসী ও মানবিক যোদ্ধাদের দল, যারা যেকোনো পরিস্থিতিতে আর্তমানবতার সেবায় নিজেদের বিলিয়ে দিতে প্রস্তুত। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক স্বেচ্ছাসেবী প্লাটফর্ম।
আমরা কী করি?
দুর্যোগে ত্রাণ বিতরণ, চিকিৎসা সহায়তা, রক্তদান কর্মসূচি এবং পথশিশুদের অধিকার রক্ষায় সেবক ফোর্সের সদস্যরা মাঠ পর্যায়ে সরাসরি কাজ করে। আমাদের প্রতিটি সদস্য ‘আমানতদারিতা’ ও ‘স্বচ্ছতা’র নীতিতে বিশ্বাসী।
“মানুষ মানুষের জন্য—এই স্লোগানকে বুকে ধারণ করেই আমাদের পথচলা।”