পথশিশু স্বপ্নশালা: ইউনাইটেড সিটিজেন ফোরামের একটি প্রকল্প
পথশিশুদের স্বপ্ন পূরণের প্রথম ঠিকানা
"আমরা পথশিশু দের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ; তাদের জীবনমান উন্নয়নে আমাদের প্রয়াস প্রতিনিয়ত।"
4
অংশগ্রহণকারী জেলা
ইউনাইটেড সিটিজেন ফোরাম
প্রকল্প: পথশিশু স্বপ্নশালা
আমাদের চলমান মানবিক ক্যাম্পেইন
আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, ইউনাইটেড সিটিজেন ফোরামের অধীনে আমাদের স্বপ্নের প্রকল্প ‘পথশিশু স্বপ্নশালা’র মানবিক ক্যাম্পেইন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলো পথশিশুদের জন্য একটি স্থায়ী ও নিরাপদ আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠা করা, তবে বর্তমানে আমরা সরাসরি পথে থাকা শিশুদের কাছে পৌঁছে সাহায্য করার ওপর জোর দিচ্ছি।
আমাদের টিম বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথশিশুদের মৌলিক চাহিদা পূরণে কাজ করবে। আমরা প্রাথমিকভাবে নিম্নলিখিত এলাকাগুলোতে আমাদের কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করেছি:
এই ক্যাম্পেইনগুলোতে আমরা শিশুদের পুষ্টিকর খাবার সরবরাহ, প্রাথমিক চিকিৎসাসেবা, প্রয়োজনীয় পোশাক বিতরণ এবং তাদের মানসিক সহায়তার জন্য কাজ করব। ভবিষ্যতে আমাদের স্থায়ী আশ্রয়কেন্দ্র চালু হলে, সেখানে তাদের নিয়মিত শিক্ষা এবং কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিশাল মানবিক প্রচেষ্টায় আমাদের প্রচুর স্বেচ্ছাসেবক এবং সহায়তার প্রয়োজন। আপনি যদি এই শিশুদের মুখে হাসি ফোটাতে চান, তবে আমাদের সাথে যুক্ত হোন।
বার্ষিক অগ্রগতি
- 2025 10
ভবিষ্যৎ পরিকল্পনা
আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো, প্রতিটি সুবিধাবঞ্চিত শিশুর—সে যেখানেই থাকুক—খাদ্য, শিক্ষা, চিকিৎসা, পোশাক ও বাসস্থানের মতো মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা।
অতিরিক্ত তথ্য
আমাদের এই ক্যাম্পেইন শুধুমাত্র সাময়িক সহায়তার জন্য নয়, বরং পথশিশুদের একটি টেকসই ভবিষ্যৎ গড়ার প্রাথমিক পদক্ষেপ। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুরই সমানভাবে বেড়ে ওঠার অধিকার আছে। আপনার সামান্য অনুদান বা অংশগ্রহণ একটি শিশুর মৌলিক পাঁচটি অধিকার (অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা) নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আসুন, আমাদের এই মানবিক প্রচেষ্টায় শামিল হয়ে প্রতিটি শিশুর মুখে হাসি ফুটাই।
তোমরা দয়াবান হও, তবে তোমাদের ওপরও দয়া করা হবে।